তৈরি হচ্ছে মেধাস্বত্ব মূল্যায়ন গাইড লাইন

২০ জুলাই, ২০২০ ২১:২৪  
লিটারেচার ক্যাটাগরিতে থাকলেও সফটওয়্যারের স্বত্ব নিবন্ধনে সোর্স কোর্ড জমা না রেখে কেবল ডেমো উপস্থাপনের মাধ্যমেই দেশে কপিরাইট দেয়া হচ্ছে বলে জানিয়েছেন, বাংলাদেশ কপিরাইট অফিসের রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী। বলেছেন, নিবন্ধনের ক্ষেত্রে যাচাই বাছাইয়ের জন্য সোর্স কোর্ডের পরিবর্তে সফটওয়্যারের বৈশিষ্ট জমা নেয়া হচ্ছে। একইসঙ্গে পেটেন্ট প্রক্রিয়া সহজ করতে পেটিপেটেন্ট পলিসি আইনে সংযোজন করা হচ্ছে। অপরদিকে মেধাসত্বের মূল্যায়ন পদ্ধতি নিয়ে বেসিস একটি গাইড লাইন তৈরি করছে জানিয়ে সংগঠনটির সভাপতি সৈয়দ আলমাস কবির বলেছেন, শিগগিরি এই খসড়া গাইডলাইনটি সরকারের কাছে দেয়া হবে। পাশাপাশি অনলাইনেও শুরু করা হবে আইপি পরামর্শ সেলের কার্যক্রম। সোমবার রাতে সফটওয়্যার কপিরাইট নিয়ে আয়োজিত ওয়েবিনারে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তারা। সেমিনারের প্রধান অতিথি বাংলাদেশ কপিরাইট অফিসের রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী বলেন, ওয়াইপ্রো সফটওয়্যার দিয়ে সফটওয়্যারের মৌলিকত্ব যাচাই করা হয়। এরপর পেটেন্ট দেয়া হয়। এসময় স্বত্ব যেনো কেউ কপি করতে না পারে জন্য যেসব ফেসবুক পেজ থেকে আয় হয় তা বজায় রাখতে কপিরাইটের পরামর্শ দেন তিনি। বাংলাদেশ কপিরাইট অফিসের কপিরাইট ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ রায়হানুল হারুন এবং লিগ্যাল এইড সার্ভিস প্রোভাইডার ব্যারিস্টার ওলোরা আফরিন এই অনলাইন সেমিনারে সংযুক্ত ছিলেন। যৌথভাবে এই ওয়েবিনারের আয়োজন করে এরিনা এক্সিলেন্স ও ম্যাটরস ডট কম এল এল সি। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে বেসিস সভপাতি সৈয়দ আলমাস কবির বলেন, মোধার মূল্যায়ন করতে না পরলে আইসিটি খাতের মূল্যায়ণ করা কঠিন হয়ে পড়বে। ম্যাটরস ডট কম এল এল সি এর প্রেসিডেন্ট মোস্তাইন বিল্লাহর সঞ্চালনায় সেমিনারে ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ রায়হানুল হারুন জানান, সফটয়্যার কপিরাইট রেজিস্ট্রেশনের জন্য সোর্স কোড প্রিন্ট আউটের কপি জমা দেবার কোন প্রয়োজন নেই। এক হাজার টাকা ফি দিয়ে সফটয়্যার এর দুই সেট সিডি/ডিভিডি জমা দিলেই হবে, পেন ড্রাইভে গ্রহণযোগ্য নয়। আর মোবাইল অ্যাপ এর ক্ষেত্রে অফিসে এসে এর ডেমো দেখাতে হবে।